News:

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি লীলাভূমিও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শ্রীনগর সরকারি কলেজ ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটি ১৯৮৮ সালে জাতীয়করণ করা হয়। এটি ৮.৬১ একর ভুমির উপর অবস্থিত। এর সম্মুখ ভাগের সুদৃশ্য বাগান, উন্মুক্ত মঞ্চ ‘ঈশানিকা’ ও খেলার মাঠ চোখে পড়ে। কলেজের মধ্য ভাগে রয়েছে একটি সুন্দর পুকুর। একাডেমিক ভবনগুলো পুকুরের পশ্চিম দিকে অবস্থিত। এর দক্ষিণ-পশ্চিম দিকে প্রশাসনিক ভবন বিদ্যমান। দক্ষিণে শহীদ মিনার, রোভার ডেন, রেড ক্রিসেন্ট ও রেঞ্জারস রয়েছে। পুকুরের উত্তরে রয়েছে ছাত্রাবাস ও নির্মাণাধীন ৬তলা বিশিষ্ট বিজ্ঞান ভবন। কলেজ মসজিদ, অডিটরিয়াম ও বিএনসিসি পুকুরের পূর্ব দিকে অবস্থিত। শ্রীনগর সরকারি কলেজে ২০১০ সাল থেকে স্নাতক (সম্মান) ও ২০১৭ সাল থেকে স্নাতকোত্তর কোর্স শুরু হয়। এছাড়াও কলেজে ডিগ্রী (পাস) কোর্স ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী) কোর্স চালু আছে। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ব্যবসায় অনুষদ মিলিয়ে মোট ৫টি বিভাগ রয়েছে। কলেজে ছয় হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়নরত। কলেজে অধ্যক্ষসহ মোট ৩৯ জন শিক্ষক আছেন। কর্মরত শিক্ষকদের মধ্যে ৪ জন পিএইচডি ও এমফিলসহ অন্যান্য উচ্চতর ডিগ্রিধারী। শ্রীনগর সরকারি কলেজের অনেক শিক্ষার্থী স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছে। মহান মুক্তিযুদ্ধসহ ছাত্র আন্দোলনসমূহে শ্রীনগর সরকারি কলেজের ভূমিকা অনস্বীকার্য। উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে শ্রীনগর সরকারি কলেজের উল্লেখযোগ্য অবদান রয়েছে।