SREENAGAR GOVT. COLLEGE
EIIN-111231
News:
তথ্য ও যোগাযোগ নির্ভর এই পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য ওয়েবসাইট একটি অপরিহার্য মাধ্যম। একাডেমিক জগতে প্রতিটি প্রতিষ্ঠান এই ওয়েবসাইটের মাধ্যমে তার পরিচতি, কোর্স বিবরণী, সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, বিজ্ঞপ্তি নিয়মিত হালনাগাদ করে রাখতে পারে। এর মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থী, পাঠরত শিক্ষার্থী এবং অভিভাবকরা প্রয়োজনীয় সমস্ত তথ্য ওয়েবসাইট থেকেই সংগ্রহ করতে পারে।এই ওয়েবসাইটটির মাধ্যমে শ্রীনগর সরকারি কলেজের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের উন্মোচন হল। আমাদের এই প্রতিষ্ঠানটিও এখন ডিজিটাল বাংলাদেশের অগযাত্রায় শামিল হয়েছে। আমি এই সময়োচিত উদ্যোগকে সাধুবাদ জানাই। আমি আশা করবো যে শ্রীনগর কলেজের অগযাত্রায় এই ওয়েবসাইটটি ফলপ্রসূ ভূমিকা রাখবে।